
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মিলে সুধী সমাবেশ করছে।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।
বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান শিক্ষক আতিয়ার রহমানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের সমালোচনাসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অভিভাবক ও শিক্ষার্থী।
পরে প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি প্রদান করে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
ওই বিদ্যালয়ের শিক্ষার্থী মেঘলা আক্তার বলেন, প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পরেও সহকারী প্রধান শিক্ষককে দ্বায়িত্ব বুঝে দিচ্ছেন না। তাদের দ্বন্দ্বের কারণে আমাদের ঠিকমত ক্লাস হচ্ছেনা। লেখাপড়ার ক্ষতি হচ্ছে। আমরা চাই নিয়মিত ক্লাস।
অভিভাবক আব্দুল মজিদ মিয়া বলেন, আমাদের ছেলে-মেয়েরা স্কুলে আসে লেখাপড়ার জন্য। তাদের দ্বন্দ্বের কারনে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। স্কুলে লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক এটাই আমাদের চাওয়া।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা দ্রুত স্কুলে সৃষ্ট দ্বন্দ্বের অবসান ঘটানোর আশ্বাস দেন শিক্ষার্থী ও অভিভাবকদের।
এম২৪নিউজ/আখতার