মিঠাপুকুরে ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২০ এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২০ এর উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার শঠিবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে এর শুভ-উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মামুন ভূঁইয়া।

আরো পড়ুন: মিঠাপুকুরে অবৈধ বালুর পয়েন্টে পৃথক অভিযানে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুশফিকুর রহমান, মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মশিউর রহমান, ফায়ারম্যান মকবুল হোসেন প্রমুখ।

পরে, ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২০ উদ্বোধন উপলক্ষ্যে মহাসড়কে মহড়া দেয় উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

এম২৪নিউজ/আখতার