মিঠাপুকুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি’র পৃষ্ঠপোষকতায় মিঠাপুকুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপজেলা পুরুষ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেলা মহিলা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে।

সোমবার বিকেলে মিঠাপুকুর ডিগ্রী মহাবিদ্যালয় মাঠে এই টুর্ণামেন্টের উদ্বোধন হয়।

উদ্বোধন করেন ইউএনও মামুন ভুঁইয়া। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ আনোয়ার সাদাত লেমন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সায়েদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম তুহিন ও উপ-সহকারী মেডিকেল অফিসার সালমান রাশেদ খান।

টুর্ণামেন্টের পরিকল্পনাকারী বিশিষ্ট ক্রীড়া সংগঠক হিরণ পাশা। সার্বিক সহযোগিতায় ছিল উপজেলা প্রশাসন ও ইপজেলা ক্রীড়া সংস্থা।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেলা মহিলা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে রংপুর জেলা মহিলা ফুটবল দল বনাম দিনাজপুর জেলা মহিলা ফুটবল দল।

খেলায় ৩-২ গোলে রংপুর জেলা মহিলা দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।