মিঠাপুকুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‍্যালী ও আলোচনা সভা

তথ্য- মিঠাপুকুর উপজেলা ডিজিটাল সেন্টার:

আজ শুক্রবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এ বছর বিশ্ব ভোক্তা অধিকার দিবসের প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি।’ মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার দিবসটি উদযাপনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ে মিঠাপুকুর বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ উদযাপনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বর্মণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মিঠাপুকুর উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার ভোক্তাগণ, মিঠাপুকুর বাজার ও মিঠাপুকুর বণিক সমিতির ব্যবসায়ীগণ।

দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, রোজার মাসে ভোক্তা সাধারণ যাতে কারো ব্যক্তিস্বার্থ বা লোভ-লালসার কারণে কষ্ট না পায় সেদিকে ব্যবসায়ী, জনগণ ও জনপ্রতিনিধিসহ সবাইকে সজাগ থাকতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অনলাইন কেনাকাটা বা আর্থিক লেনদেন যেন স্বচ্ছ হয়, এখানে যেন কোনো ধরনের প্রতারণা বা অনিয়ম না হয় এবং গ্রাহকরা যেন তাদের ন্যায্য অধিকার পান, সে বিষয়ে ব্যবসায়ী ও ভোক্তা প্রত্যেকেই নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল হতে হবে।’

এম২৪নিউজ/আখতার

Leave a Reply