মিঠাপুকুরে ভাতাভোগীদের বিশ্রামাগার “প্রিয়জন” এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর সমাজসেবা কার্যালয়ে সরকারের সুবিধাভোগী প্রবীণ নাগরিকদের বিশ্রামের জন্য নির্মিত বিশ্রামাগার “প্রিয়জন” এর উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১২সেপ্টেম্বর) আমেরিকা থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন জন প্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি। এ সময় তিনি মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্ত্বর দৃষ্টি নন্দন করা সহ মিঠাপুকুরবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণের ঘোষণা দেন।

উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, সহ সম্পাদক ইয়াছিন আলী মন্ডল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আনোয়াত সাদাত লেমন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ইদ্রিস আলী মন্ডল, সম্পাদক শফিকুল ইসলাম রাঙ্গা, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবির টুটুল, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, সমাজসেবা অফিসার ফিরোজ কবির ও মিঠাপুকুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার গোস্বামী।

এর আগে সমাবসেবা অফিসে ভাতার জন্য আগত প্রবীণ নাগরিক, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের গাছতলা সহ যত্রতত্র অবস্থান করতে হতো। ছিলনা কোন শৌচাগার। এইচ.এন আশিকুর রহমান এমপির দিক নির্দেশনায় সরকারী অর্থ ছাড়াই উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূইয়া ১৭ ইউপি চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে বিশ্রামাগার “প্রিয়জন” নির্মান করেন।

এম২৪নিউজ/আখতার