মিঠাপুকুরে ভূমিহীন সংগঠনের আঞ্চলিক সম্মেলন

স্টাফ রিপোর্টার:

“দুনিয়ার মজদুর এক হও- জোট বাঁধো”-এই শ্লোগানকে সামনে রেখে নিজেরা করি’ র সহযোগিতায় উপজেলা ভূমিহীন সংগঠনের আয়োজনে মিঠাপুকুরে ভূমিহীন সংগঠনের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ভূমিহীন সংগঠনের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নিজেরা করি’র বিভাগীয় প্রশিক্ষক শিউলি খাতুন, নিজেরা করি’র সহকর্মী  মল্লিকা মহলদার, উপজেলা স্বপ্নচুড়া ফাউন্ডেশনের সভাপতি পলাশ টপ্য,ভূমিহীন নেত্রী চপলা রানী, নাসরিন বেগম, ভারতী কুজুর ও ভূমিহীন নেতা ইয়াকুব আলী প্রমুখ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply