
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মিঠাপুকুর উপজেলার শাখা।
বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক শ্রমিক নেতা অধ্যাপক আবুল হাসেম বাদল ও মিঠাপুকুর উপজেলা ফেডারেশন এর প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান শিমুল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আবু জাহের নোমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মিজানুর রহমান।
এম২৪নিউজ/আখতার