মিঠাপুকুরে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

২০২০-২০২১ অর্থবছরে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় মিঠাপুকুরে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল উপজেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার মো. রিয়াজ উদ্দিন।

উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. খোরশেদ আলম ও অতিরিক্ত উপ-পরিচালক মো. মাহবুবুর রহমান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. লোকমান হেকিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ অত্র এলাকার কৃষক/কৃষাণি মাঠ দিবসে উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply