
মোঃ শামীম আখতার:
রংপুরের মিঠাপুকুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ও পুরস্কার বিরতণের আয়োজন করা হয়।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিঠাপুকুর কলেজ মাঠে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন।
শেষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে মিঠাপুকুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এম২৪নিউজ/আখতার

