
নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সাদী সরকারের বাম হাত ভেঙে গেছে। এছাড়াও, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দৈনিক সমকালের মিঠাপুকুর প্রতিনিধি হাবিবুর রহমান সোনা আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলার কাশিপুর আগাটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিঠাপুকুর উপজেলা সদর থেকে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে ওই দুই সাংবাদিক ব্যাটারি চালিত অটোরিকসাযোগে শঠিবাড়ীতে যাচ্ছিলেন। পথিমধ্যে কাশিপুর আগাটারী এলাকায় হাইওয়ে পুলিশের ভয়ে ইউটার্ন নিয়ে অটোটি ঘোরানোর চেষ্টা করেন। এসময় অটো মহাসড়কের ওপর সজোরে আছড়ে পড়ে। এতে, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সাদী সরকার হাতে-পায়ে, উরুতে মারাতœক আঘাতপ্রাপ্ত হন। সাথে থাকা অপর সাংবাদিক হাবিবুর রহমান সোনা সামান্য আঘাত পেয়েছেন। স্থানীয় লোকজন তাঁদেরকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
M24news/এসএ
