মিঠাপুকুরে ৫১টি ব্লকে একযোগে আলোক ফাঁদ কর্মসূচী

পরিদর্শন করেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সরওয়ারুল হক

মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক:

আলোক ফাঁদ ব্যবহার করে আমন ধানের ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি পর্যবেক্ষণ ও দমনের প্রযুক্তি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে রংপুরের মিঠাপুকুরে। বুধবার রাত নয়টায় উপজেলার ৫১টি ব্লকে একযোগে এই প্রযুক্তি কর্মসূচী সম্পন্ন করেছে কৃষি বিভাগ।

এই প্রযুক্তিতে রাতের আঁধারে বৈদ্যুতিক বাল্ব জালিয়ে বাল্বের নিচে গামলার মধ্যে ডিটারজেন্ট মিশ্রিত পানি রেখে ক্ষতিকর পোকামাকড় সনাক্ত করা হয়। এ প্রযুক্তি ব্যবহারে কৃষকরা ক্ষতিকর পোকামাকড়ের বিরুদ্ধে আগাম দমন ব্যবস্থা গ্রহন করতে পারেন।

বুধবার রাতে উপজেলার শালাইপুর ও বাতাসন দুর্গাপুর ব্লকে কর্মসূচী পরিদর্শন করেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সরওয়ারুল হক।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মাহবুবুর রহমান, মিঠাপুকুর উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার লোকমান হেকিম, আব্দুল্যাহ আল মাসুদ তুষার, সংশ্লিষ্ট দুই বøকের উপ-সহকারী কৃষি অফিসার জাকির হোসেন ও আসলাম মিয়া।

One thought on “মিঠাপুকুরে ৫১টি ব্লকে একযোগে আলোক ফাঁদ কর্মসূচী

Leave a Reply