
মো: শামীম আখতার:
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন সোমবার বিকালে মিঠাপুকুর ফায়ার স্টেশন পরিদর্শন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মামুন ভূঁইয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুর বিভাগের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক মোঃ ওহিদুল ইসলাম, রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ কে এম শামসুজ্জোহা।
পরিদর্শনকালে মিঠাপুকুর উপজেলার ১৭ টি ইউনিয়ন জনবহুল ও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে গুরুত্ব দিয়ে মহা-পরিচালক সাজ্জাদ হোসাইন বলেন, মিঠাপুকুর ফায়ার স্টেশনকে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হবে। আশা করছি এটি দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।
পরিদর্শনে গার্ড অফ অনার প্রদান করেন মিঠাপুকুর ফায়ার স্টেশন অফিসার মোঃ মশিউর রহমান।
এম২৪নিউজ/আখতার