মিঠাপুকুর হাসপাতালে যোগ হলো ৮ অক্সিজেন কনসেনট্রেটর ও ৪০ সিলিন্ডার

নিউজ ডেস্ক:

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ হলো আরও ৮ টি অক্সিজেন কনসেনট্রেটর (অক্সিজেন তৈরির যন্ত্র) ও ৪০ টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার। আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি বিশেষ অর্থায়নে ৮ টি অক্সিজেন কনসেনট্রেটর (অক্সিজেন তৈরির যন্ত্র) সরবরাহ করছেন।

আজ শনিবার আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় আ’লীগ নেতা রাশেক রহমান, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তারা ৪০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।

এ উপলক্ষে আয়োজিত আলাচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন এইচএন আশিকুর রহমান এমপি। প্রধান বক্তা ছিলেন কেদ্রীয় আওয়ামী লীগ নেতা রাশেক রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় ও মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভুঁইয়া।

উপজেলা আওয়ামী লীগর সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবদুল হালিম লাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেসবাহুর রহমান প্রধান প্রমুখ।

আলাচনা সভায় বক্তব্য দিচ্ছেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভুঁইয়া।

আজ শনিবার পর্যন্ত মিঠাপুকুর উপজলায় করোনা রোগীর সংখ্যা ৫ শ ১২ জন। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছে ২ শ ৯৪ জন, সুস্থ হয়েছে ২০৮ জন, মৃত্যু হয়েছে ১০ জন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply