মিঠাপুকুরে ছাত্রলীগের লাচ্ছা সেমাই বিতরণ

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার রেজা সেলিম দুঃস্থ্য ও অসহায় মানুষদের মাঝে লাচ্ছা সেমাই বিতরণ করেছেন।

শুক্রবার বিকেলে শঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সরকার।

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরকার, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা জাকিউল ইসলাম ফুয়াদ এবং অন্যান্য নেত্রীবৃন্দ।

ছাত্রলীগ নেতা শাহরিয়ার রেজা সেলিম বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলা ছাত্রলীগের পক্ষ হতে প্রায় ৫শ অসহায় ও দুঃস্থ্যদের মাঝে ঈদ উপহার হিসেবে লাচ্ছা সেমাই, চিনি, প্যাকেট দুধ ও সাবান বিতরণ করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার।