
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
শহীদ নুর হোসেন ও প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা’র দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকারের নেতৃত্বে মিঠাপুকুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আজ বুধবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে, প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, আওয়ামী লীগ নেতা এরশারদ আলী, নেয়ামুল হক মন্ডল, জুলফিকার আলী ছামদানি, সাবেক ছাত্রনেতা সাদিকুল ইসলাম আপেল, শ্রমিক লীগ নেতা আবু হারেছ প্রমুখ।
বক্তাগণ জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা’র বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা ও সংসদ সদস্য পদ বাতিলসহ দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।

২ thoughts on “রাঙ্গা’র শাস্তির দাবিতে মিঠাপুকুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ”
Comments are closed.