
শামীম আখতার ||
আজ শনিবার (৫ নভেম্বর) মিঠাপুকুর উপজেলার চেতনাগঞ্জ রহমানিয়া এতিমখানা (২০২৩-২০২৪ ইং) এর কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে মোট ৯৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রয়োগ করবেন।
এসব তথ্য নিশ্চিত করে চেতনাগঞ্জ রহমানিয়া এতিমখানা’র মুহতামিম মাওলানা মো: সেলিম আখতার জানান, ইতিমধ্যে সহ-সভাপতি পদে মো: খলিল মিয়া, সহ-সাধারন সম্পাদক পদে আলহাজ্ব মো: নূরুল হক, কোষাধ্যক্ষ পদে মো: গোলাম মোস্তফা ও প্রচার সম্পাদক পদে আব্দুল মতিন মিয়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে।
তিনি আরো জানান, আজ অনুষ্ঠিত নির্বাচনে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। এরমধ্যে সভাপতি পদে ২ জন, সাধারন সম্পাদক পদে ২ জন এবং কার্যকরী সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বীতা করবেন। এই ১৩ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ৭ জন কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হবেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করবেন রাণীপুকুর স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক শফিকুল ইসলাম মিলন (ইংরেজী) এবং প্রভাষকআব্দুস সাফি ফিরোজ।
এম২৪নিউজ/আখতার