
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে সদস্য সংগ্রহ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বাদ মাগরিব জারুল্যাপুর মাঠের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে খোড়াগাছ ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি।
সদস্য সংগ্রহ ও ৫ ও ৬নং ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলার বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক গোলাম রব্বানী।
তিনি বলেন, আমরা প্রত্যেক নেতা-কর্মীদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করবো। বিএনপিকে সংগঠিত করে আগামী দিনের নির্বাচনে আমাদের কাঙ্খিত লক্ষ বিজয় অর্জন করবো। আমরা আমাদের জাতীয়তাবাদী শক্তিকে সামনে এগিয়ে নিয়ে যাবো। এটাই আমাদের লক্ষ, এটাই আমাদের উদ্দেশ্য।
অনুষ্ঠানের প্রধান বক্তা উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড় বলেন, আওয়ালী লীগের ১৬ বছরের লুটপাটের কারণে আজ নিত্যপন্যের দাম আকাশচুম্বী।
খোড়াগাছ বিএনপি’র আহ্বায়ক আইয়ুব আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, রাণীপুকুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মোজাহিদুল ইসলাম মোজাহিদ, উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র সদস্য জাহিরুল ইসলাম জাহিদ, খোড়াগাছ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আতাউর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক লাবলু মিয়া প্রমুখ।
সমাবেশ শেষে দোয়া মাহফিল ও তবারক বন্টনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এম২৪নিউজ/আখতার