মিঠাপুকুরে প্রতিপক্ষের দেয়া আগুনে পানের বরজ পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

মিঠাপুকুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাগিয়ে দেওয়া আগুনে এক কৃষকের পানের বরজ পুড়ে ছাই হয়েছে। উপজেলার ছড়ান হিন্দুপাড়া গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্থ্য কমল কৃষ্ণ অধিকারী।

অভিযোগে জানা গেছে, উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান হিন্দুপাড়া গ্রামের কমল কৃষ্ণ অধিকারী দুলালের সাথে জমিজমা নিয়ে প্রতিবেশি দিজেন চন্দ্রের বিরোধ চলে আসছে। এর জেরে মঙ্গলবার রাতে দিজেনের নেতৃত্বে একদল দুস্কৃতিকারী দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে কমলের পানের বরজে হামলা চালায়। তারা বরজে আগুন ধরিয়ে দেয়। এতে পানের বরজ পুড়ে যায়। আগুনে পুড়ে এক লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে কমল কৃষ্ণ দাবি করেছেন।

একই রাতে প্রতিপক্ষের লোকজন তার পানের বরজের পাশে জালানির লাকড়িতে কেরোসিন ঢেলে আগুন দেয়। এতে লাকড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কমল কৃষ্ণ মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দিয়েছেন।