
মো: শামীম আখতার:
রংপুরের মিঠাপুকুরে ১৮ বোতল ফেনসিডিল ও ২’শ গ্রাম গাঁজাসহ আজুবা বেগম (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধায় উপজেলার বড়বালা ইউনিয়নের একডালা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আজুবা বেগম ওই গ্রামের শাহাবুল মিয়ার দ্বিতীয় স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়বালা ইউনিয়নের একডালা গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী আজুবা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ি থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ বোতল ফেনসিডিল ও ২’শ গ্রাম গাঁজা উদ্ধারসহ আজুবা বেগমকে আটক করে পুলিশ।
রংপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান বলেন, আজুবা বেগমের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।
এম২৪নিউজ/আখতার