
মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক:
মিঠাপুকুরে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছে অভিযোগ পাওয়া গেছে। বিয়ের প্রলোভনে ওই ছাত্রীকে একাধীকবার ধর্ষণ করে বেসরকারী কোম্পানীতে চাকরিরত আকাশ মিয়া নামে এক যুবক। পরে, বিয়ে না করায় ছাত্রীটির মা থানায় অভিযোগ দিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার লতিবপুর ইউনিয়নের একটি গ্রামের মেয়ে (১৯) মিঠাপুকুর মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণিতে পড়ে। কলেজে যাওয়া-আসার পথে কাফ্রিখাল ইউনিয়নের কোমরগঞ্জ এলাকার আফসার আলীর বখাটে ছেলে আকাশ মিয়া (২৪) ওই ছাত্রীকে উত্যক্ত করত। এক পর্যায়ে প্রেমের প্রস্তাব দেয়।
দীর্ঘদিন ধরে প্রেমের সর্ম্পক চলে আসার এক পর্যায়ে বিয়ের প্রলোভনে মেয়েটির সাথে দৈহিক মেলামেশা করে আকাশ। গত বুধবার কোমরগঞ্জ এলাকায় এক বন্ধুর বাড়িতে ছাত্রীকে ডেকে ধর্ষণ করে আকাশ। সেখানে ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে প্রত্যাখান করে সে। পরে, ওই ছাত্রীর মা বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
তদন্তকারী অফিসার মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, মেয়েটির সাথে অভিযুক্ত ছেলের প্রেমের সর্ম্পক ছিল। বিয়ের আশ্বাসে একাধীকবার দৈহিক মেলামেশা করে অভিযুক্ত আকাশ। তবে, অভিযোগ দায়েরের পর মেয়েটির মা এ ঘটনাটির ব্যাপারে কোন উৎসাহ দেখাচ্ছেন না।’
কাফ্রিখাল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনা সঠিক। জানতে পেরেছি, স্থানীয়দের মধ্যস্থতায় তাদের বিয়ে হয়েছে।
M24news/এসএ/এইচআরএস
Ader photo deya dorkar.. Tahole sobai ader cinte parto.. Tahole voy kore ai Kaj korte caito na key..,
দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক কিভাবে ধর্ষণ হয়! এটা প্রতারণা! একটু এদিক সেদিক হলেই ধর্ষনের মামলা দিয়ে কাবু করা!! যত দোষ নন্দঘোষ!