মিঠাপুকুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভাংনি (মিঠাপুকুর) থেকে মোঃ সজিব মিয়া:

রংপুরের মিঠাপুকুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে বায়জিদ হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত বায়জিদ উপজেলার ভাংনী ইউনিয়নের বেনুপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী দুলাল মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানাযায়, দুপুরের দিকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে অন্যান্য শিশুদের সাথে খেলছিল বায়জিদ। এ সময় অসাবধানবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। অন্যান্য শিশুদের চিৎকারে পরিবারের লোকজন পুকুর পাড়ে ছুটে আসেন। পরে, মৃত্যু অবস্থায় শিশু বায়জিদকে পুকুর থেকে উদ্ধার করা হয়।

শিশুটির অকাল মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

M24news/এসএ

Leave a Reply