মিঠাপুকুরে পরীক্ষার কেন্দ্র পরিবর্তন বাতিলের দাবিতে বিক্ষোভ (ভিডিও)

নিউজ ডেস্ক:

পরীক্ষার কেন্দ্র পরিবর্তন বাতিলের দাবিতে মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর স্কুল এন্ড কলেজের কলেজ শাখার শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

আজ শনিববার দুপুরে ক্লাস বর্জন করে তারা এ বিক্ষোভ কর্মসূচী পালন করে। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ কেন্দ্র পরিবর্তন বাতিলের প্রতিশ্রুতি দিলে তারা এ কর্মসূচী প্রত্যাহার করে।

শিক্ষার্থীরা বলেন, প্রতি বছর রণীপুকুর কলেজের এইচএসসি ব্যাচের সমাপনী পরীক্ষা জায়গীর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।  আমরা জানতে পারি এবারে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করে জায়গীরের পরিবর্তে পায়রাবন্দ কলেজে নেয়া হয়েছে। পায়রাবন্দে কেন্দ্র হলে আমাদের যাতায়াতের খুব সমস্যা হবে। তাছাড়াও জায়গীরের তুলনায় পায়রাবন্দের দুরত্ব অনেক বেশি। যাতায়াতের ব্যবস্থাও খুব খারাপ। তারা আরও বলেন, হঠাৎ কি কারনে কেন্দ্র পরিবর্তনের প্রস্তুতি চলছে তা আমরা জানতে চাই। কেন্দ্র পরিবর্তন না করার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান শিক্ষার্থীরা

রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্যাহেল কাফি বলেন, কেন্দ্র পরিবর্তনের বিষয়ে মৌখিক আলোচনা হয়েছে। এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

ডিওটি দেখতে নিচে ক্লিক করুন।

রাণীপুকুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ (ভিডিও)

ভিডিও ‍সূত্র:- ডেইলী মিঠাপুকুর। (ফেসবুক আইডি)

Leave a Reply