মিঠাপুকুরে মাদক সম্রাট রিপুল ইয়াবাসহ আটক

ছবি গুগল থেকে নেয়া

মিঠাপুকুর২৪নিউজ ডেক্স

রংপুরের মিঠাপুকুরে মাদক সম্রাট রিপুল ওরফে খতিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা যাওয়ার সময় জায়গীর বাসষ্ট্যান্ড থেকে তাকে ১০০ পিচ ইয়াবা সহ আটক করা হয়। মাদক ব্যবসায়ী রিপুল উপজেলার লতিবপুর ইউনিয়নের পাইকান গ্রামের মৃত এছার উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রিপুল ওরফে খতি এলাকায় মাদক সম্রাট নামে পরিচিত। প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন ধরে ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা চালিয়ে আসছে। বৃহস্পতিবার বিকেলে কাঁচামাল বহনকারী একটি ট্রাকে ইয়াবার চালান নিয়ে ঢাকা যাচ্ছিল রিপুল। এমন সংবাদ পেয়ে জায়গীর বাসষ্ট্যান্ডে ওঁতপাতে মিঠাপুকুর থানা পুলিশ। জায়গীর বাসষ্ট্যান্ডে পৌঁছলে ট্রাকটি আটক করে তল্লাসী চালানো হয়। এসময় রিপুলের শরীর থেকে ১০০ পিচ ইয়াবা সহ তাকে আটক করে পুলিশ। এরসাথে জড়িত না থাকায় ট্রাকসহ ড্রাইভারকে ছেড়ে দেয়া হয়।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ ওসি জাফর আলী বিশ্বাস বলেন, রিপুল ওরফে খতির নামে মিঠাপুকুর থানায় একাধিক মামলা রয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চলিয়ে আসছে। অবশেষে তাকে ১০০ পিচ ইয়াবা সহ আটক করা হয়। ট্রাকের ড্রাইভার এর সাথে জড়িত না থাকায় ট্রাকসহ তাকে ছেড়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply