

শামীম আখতার
রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। রোববার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের জায়গীর বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আরো পড়ুন;- মিঠাপুকুরে পাথরের ট্রাকে মিলল হাজার বোতল ফেনসিডিল
নিহত চৌহান বগুড়া সদরের নওদাপাড়া গ্রামের শ্রী মতিলাল চৌহানের ছেলে। রোববার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের জায়গীর বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বড়দরগাহ্ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আশরাফ আলী জানান, রাত আড়াইটার দিকে মহাসড়কের জায়গীর বাসষ্ট্যান্ড এলাকায় একটি চলন্ত ট্রাকের চাকা ফেটে যায়। এসময় পিছনে আসা অপর একটি ট্রাকের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় পিছনের ট্রাকে থাকা হেলপার শ্রী গোপাল চৌহান ঘটনাস্থলেই নিহত হন।