মিঠাপুকুরে অগ্নিকান্ডের ঘটনায় মুদি দোকান পুড়ে ছাই

মো: শামীম আখতার:

রংপুরের মিঠাপুকুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৬মার্চ) দিবগত রাত ২টার দিকে রাণীপুকুর বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানাগেছে।

জানাযায়, উপজেলার রাণীপুকুর বাজারে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আনছার আলীর মুদি দোকানে হাঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে দোকানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পুড়ে যাওয়া দোকানের মালিক আনছার আলী।

রাণীপুকুর বাজারের পাহারাদার জেনারুল ইসলাম জানান, গ্রোয়ার্স মার্কেট সংলগ্ন আনছার আলীর মুদি দোকানে রাত দুইটার দিকে হঠাৎ আগুন লাগে। প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পাশের কয়েকটি দোকান রক্ষা পেলেও ততক্ষনে মুদি দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। 

আগুনের সূত্রপাত কিভাবে ঘটল তা কেউ জানাতে পারেনি। তবে, স্থানীয়দের ধারনা কয়েলের আগুন থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply