মিঠাপুকুরে ব্যবসায়ী শাহিন বিপ্লবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী মরহুম  শাহিন বিপ্লবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

আজ শুক্রবার ওই ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের জামে মসজিদে এ উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে মরহুমের পরিবার।

অনুষ্ঠানে এলাকার দুই শতাধীক মুসল্লী অংশ নেন। মোতাজাত পরিচালনা করেন মাওলানা আবু তালেব বাবুল।

মরহুম শাহিন বিপ্লব ওই গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে। তার স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। জানিয়েছেন মরহুম শাহীন বিপ্লবের ছোট ভাই গোলাম আজম সোহাগ।

উল্লেখ্য, ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply