মিঠাপুকুরে মাদকের বিরুদ্ধে অভিযান, ৫ জনের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে মাদক সেবন অবস্থায় পাওয়া ৫ ব্যক্তিকে মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল কোর্ট পরিচালনা করে এ সাজা প্রদান করেন।

তিনি জানান, উপজেলার রানীপুকুর এলাকায় মোঃ শাহজাদা (১৯), মোঃ নুর হক (৪০), মোঃ রুকুনুজ্জামান (২৮), মোঃ ইউনুস আলী (৪৫) এবং মোঃ আইয়ুব আলী (৫৫) নামক ৫ ব্যক্তিকে মাদক সেবন অবস্থায় পাওয়া যায়। এসময় তাদের কাছ থেকে মাদকসামগ্রী জব্দ করা হয়।

মিঠাপুকুরে মাদকের বিরুদ্ধে অভিযান, ৫ জনের কারাদণ্ড ও জরিমানা।

এসময় ওই ৫ জনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে একশত টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ সদস্যগণ সহায়তা করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply