রংপুরে করোনায় ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯

নিউজ ডেস্ক:

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে মারা গেছেন। একই সময়ে ৭৩৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫৯ জন। শনাক্তের হার ২১ দশমিক ৫৭ শতাংশ।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম।

তিনি জানান, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত করোনায় মৃত দুইজন দিনাজপুর জেলার। এছাড়া শনাক্ত হওয়াদের মধ্যে রংপুরের ৩৭, দিনাজপুরের ২৭, নীলফামারীর ২১, ঠাকুরগাঁওয়ের ১৬, পঞ্চগড়ের ২০, গাইবান্ধার ২২, লালমনিরহাটের ১৩ ও কুড়িগ্রামের ৩ জন রয়েছেন। বর্তমানে বিভাগে করোনায় আক্রান্ত ৭৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডা. আবু মো. জাকিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত বিভাগে ৩ লাখ ২২ হাজার ৮২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬৩ হাজার ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আট জেলায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৬৮ জনের। সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৫৭৩ জন। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply