রাণীপুকুর স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির নির্বাচন ৩০ নভেম্বর

শামীম আখতার ||

আগামী (৩০ নভেম্বর) বুধবার মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলবে।

স্কুল শাখায় ৩ জন এবং কলেজ শাখায় ৪ জন মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। স্কুল ও কলেজ শাখা মিলে মোট ৮৪১ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রয়োগ করবেন।

এসব তথ্য নিশ্চিত করে রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি জানান, ইতিমধ্যে সংরক্ষিত অভিভাবক সদস্য মোছা: নুর জাহান বেগম (মহিলা), শিক্ষক প্রতিনিধি (কলেজ) মো: আল মাসুদ, শিক্ষক প্রতিনিধি (স্কুল) মো: নুরন্নবী মিয়া, সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি (মহিলা) মোছা: রুমি বেগম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

তিনি আরো জানান, নির্বাচনে স্কুল শাখায় ৩ জন ও কলেজ শাখায় ৪ জন মোট ৭ জন প্রার্থী অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন। প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করবেন মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply