
মো: শামীম আখতার:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাণীপুকুর স্কুল এন্ড কলেজ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে মোখতারুর এন্টার প্রাইজ নামে একটি প্রতিষ্ঠান।
সমাবেশে লন্ডন থেকে ভিডিও কনফান্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাণীপুকুরের কৃতি সন্তান প্রবাসী মোখতারুর রহমান।
তিনি বলেন, আজকের বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে একটি শক্তিশালী আত্মমর্যাদা সম্পন্ন, অর্থনৈতিক ভাবে স্বনির্ভর দেশের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, আজকের বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নয়। আধুনিক সুবিধাসহ একটি ডিজিটাল বাংলাদেশ।
ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফী, মিঠাপুকুর মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিব খান, সহকারী অধ্যাপক সেকেন্দার আলী মন্ডল, মোসলেম মাষ্ঠার, মোতাব্বের হোসেন টমাস, মৌদুদী আলম মধু প্রমুখ।
অনুষ্ঠানে ৩০ জন মুক্তিযোদ্ধাকে নগদ অর্থসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।