মিঠাপুকুরে প্রেমিকাকে গলা কেটে হত্যা মামলার আসামী রাসেল গ্রেফতার

নিউজ ডেস্ক:

প্রেমিকাকে গলা কেটে হত্যা মামলার পলাতক আসামী সাজিদ রাসেলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার (২২ফেব্রুয়ারী) তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে মিঠাপুকুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত সাজিদ রাসেল মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর সাতভেন্টি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

জানা যায়, রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৪নং দুর্গাপুর ইউনিয়নের চিথলী দক্ষিণপাড়া গ্রামের আব্দুল জলিলের কন্যা তানজিনা বেগম (১৯) ও একই উপজেলার ৬নং কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর সাতভেন্টি গ্রামের হাবিবুর রহমানের পুত্র সাজিদ রাসেল (৩৫) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা এলাকায় বসবাস করতো। এরই একপর্যায়ে তানজিনা বেগম এর সাথে সাজিদ রাসেল প্রেম সম্পর্ক গড়ে তার কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে গলা কেটে হত্যা করে।

এব্যাপারে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় মামলা নং ১৯, তারিখ ০৫/০৪/২০২১, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হলে অভিযুক্ত সাজিদ রাসেল পালিয়ে বেড়াচ্ছিল।

মঙ্গলবার (২২ফেব্রুয়ারী) পলাতক সাজিদ রাসেল মিঠাপুকুর উপজেলার ৬নং কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর সাতভেন্টি গ্রামের নিজ বাড়ীতে আসে।

গোপন সুত্রে খবর পেয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে মিঠাপুকুর থানা পুলিশ। বর্তমানে তানজিনা বেগম হত্যা মামলাটি পিবিআই এর তদন্তাধীন আছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply