মিঠাপুকুরে এমপিএইচডিও সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থা (এমপিএইচডিও)’র উদ্যোগে পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর গ্রামে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে জাফরপুর গ্রামে ৫০ জন দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণে অনুষ্ঠানে মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থা (এমপিএইচডিও)’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপক পরিচালক শামীম রানার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ্।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুছ সাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান, মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার সভাপতি সাফাওয়াত হোসেন সোহাগ, সেনা সদস্য কাওছার আলী প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থা (এমপিএইচডিও)’র সংস্থার সহ-সভাপতি নাচির রাহান কবির, কোষাধ্যক্ষ সুমিরা, সাধারণ সদস্য রফিকুল ইসলাম, আতিকুর রহমান, বেলাল হোসেন, শাহিন মিয়া, রবিউল ইসলাম, আমিনুর ইসলাম, আবুল হোসেন, কল্পনা বেগম, আনারুল ইসলাম, মিজানুর রহমান, রোকসেনা, ফাতেমা বেগম প্রমূখ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply