
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ বাজারে মিনিস্টার শো রুমে চুরি হওয়ার ১২ ঘন্টার মধ্যেই মূল আসামী সুমনকে গ্রেফতার সহ চোরাই মালামাল উদ্ধার করেছে থানা পুলিশ।
গ্রেফতার সুমন উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের পূর্ব চূহড় গ্রামের মো: আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে বৈরাগীগঞ্জ বাজারে জনাব শামীম রানার মিনিস্টার শো রুমে চুরি হয়। মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এর দিক নির্দেশনায় এসআই ভবেশ চন্দ্র পাল ও এসআই ভূষন চন্দ্র বর্মন এর নেতৃত্বে একটি অভিযানিক দল চুরি হওয়ার ১২ ঘন্টার মধ্যে মূল আসামীকে গ্রেফতারসহ চোরাইকৃত সকল মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহদি বলেন, ধৃত আসামী মোঃ সুমনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং-১৫ তাং- ০৭/০৪/২৪ ইং।
উল্লেখ্য, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদ মিঠাপুকুর থানায় যোগদান করার পর থেকে তার সুদৃঢ় পরিকল্পনায় মিঠাপুকুর উপজেলায় ডাকাতি, চুরিসহ যেকোনো অপরাধ নির্মূলে তিনি এবং তার চৌকস পুলিশ অফিসাদেরকে নিয়ে নিরলস কাজ করে চলছে। যেকোন অভিযোগ সাধারণ মানুষ তার কাছে গিয়ে দিতে পারছেন। আর অভিযোগ পাওয়া মাত্রই তিনি ঘটনাস্থলে নিজে অথবা তার চৌকস পুলিশ অফিসারদেরকে দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাঠাচ্ছেন।
এম২৪নিউজ/আখতার