
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ট্রাকের চাপায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের নয়াপাড়া ইউপি এলাকায় এ ঘটনা ঘটে। ।
নিহত হারুন অর রশিদ রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়হজরতপুর ইউনিয়নের শেরুভাঙ্গা গ্রামের আবুল কাসেমের ছেলে ও মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউপির দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন।
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, হারুন উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কর্মকর্তা ছিলেন। দুপুর ১টার দিকে তিনি উপজেলা কৃষি অফিস থেকে নোয়াপাড়া ইউনিয়ন অফিসে যাওয়ার জন্যে মোটরসাইকেল যোগে রওয়ানা দেন। নোয়াপাড়া ইউনিয়ন অফিসের কাছে রাস্তা পারাপারের সময় সিলেট অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এসময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এম২৪নিউজ/আখতার।