
স্টাফ রিপোর্টার:
টিকটক আইডিতে স্কুল ছাত্রীর অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়াসহ অপহরণের ঘটনায় আদালতে অপহরণকারীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং সাইবার ট্রাইব্যুনাল রংপুরে মামলা দায়ের করেছে ভিকটিমের পরিবার। রংপুরের মিঠাপুকুর উপজেলার ৪নং ভাংনী ইউনিয়নে এঘটনাটি ঘটে।
মামলা সুত্রে জানা যায়, ৪নং ভাংনী ইউনিয়নের জগদানান্দপুর গ্রামের আকমাল হোসেনের ছেলে মানু ও তার সহযোগীরা এক স্কুল ছাত্রীকে উত্যাক্ত করে এবং মানু টিকটক আইডিতে অশ্লীল ভিডিও প্রচার করে।
এদিকে ২৫ সেপ্টেম্বর একাই কোচিংয়ে যাবার সময়ে মানু ও তার সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে। থানায় মামলা করতে গেলে এবিষয়ে সাধারণ ডায়েরি নেয় পুলিশ।
পরবর্তীতে অপহৃতের মা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। পিবিআই অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে আদালতের মাধ্যমে ৫ নভেম্বর পরিবারের হস্তান্তর করেন। পরিবার থেকে জানানো হয় ৯ নভেম্বর আবারো একই ঘটনার শিকার হন ওই ছাত্রী।
এদিকে মানুর টিকটক আইডিতে দেয়া ছাত্রীর অশ্লীল ভিডিও, ছবি প্রচারের ঘটনায় রংপুর সাইবার ট্রাইব্যুনালে মানুর বিরুদ্ধে মামলা করেন। সরেজমিনে গেলে মানুর পরিবারের কাউকে পাওয়া যায়নি।
স্থানীয়রা বলেন, এটি দুঃখজনক ও ন্যাক্কারজনক কাজ করেছে মানু। আসামীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবিও জানান তারা।
এবিষয়ে ভাংনী ইউপির সদস্য জয়নাল আবেদীন বলেন, ছেলে মেয়ের ঘটনাটাতো অনেক দিন থেকে চলছে। মোবাইলে মেয়ের খারাপ ছবি দেয়া ঠিক করে নাই ছেলে।
স্থানীয় আবুল, হোসেন, রহমান বলেন, মেয়েটার সাথে অন্যায় করছে মানুসহ কয়েকজন ছেলে, ওদের শাস্তি চাই আমরা।
ভিকটিমের বাবা মা বলছেন, আমার মেয়েকে দ্রুত উদ্ধার করে ফেরত দিয়ে আসামীদের গ্রেফতার করে কঠিন শাস্তির আওতায় আনার দাবি করছি প্রশাসনের নিকট।
এম২৪নিউজ/আখতার