মিঠাপুকুরে ৪৯ লিটার চোলাই মদসহ মাদক উৎপাদনকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে কালুসতুস গেলব (৫৮) নামের এক চিহ্নিত মাদক উৎপাদনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার বাড়ি থেকে ৪৯ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার কালুসতুস গেবল উপজেলার ভাংনি ইউনিয়নের কৃষ্ণপুর কোদাল ধোয়া গ্রামের পিতর কেসের ছেলে।

থানা পুলিশ জানায়, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণপুর গ্রামে কালুসতুস গেবেলের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ তাকে গ্রেফতার করেন। 

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির গোপন কক্ষে চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে একটি বালতি, দুইটি পাতিল,দুইটি প্লাস্টিকের বড় বোতল, প্লাস্টিকের একটি জেরি কেন, সিলভারের ছোট মগ উদ্ধার করা হয়। এসময় বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৯ লিটার চোলাই মদও উদ্ধার করা হয়। পুলিশি উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ও ক্রেতারা পালিয়ে যায়।

গ্রেফতার কালুসতুস নিজে চোলাই মদের কারখানা তৈরি করে মদ উৎপাদন করে আসছিলো। তিনি এলাকায় ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা ছিলেন বলে জানাযায়।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ৪৯ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদিসহ একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply