মিঠাপুকুরে পৃথক ঘটনায় দুইজনের মুত্যু

ছবি- সংগৃহীত

মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক

রংপুরের মিঠাপুকুরে পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার পৃথকস্থানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাবার সাথে অভিমান করে মাসুদ রানা (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত মাসুদের বাড়ি পায়রাবন্দ ইউনিয়নের লোহনীপাড়া গ্রামে।

এদিকে, উপজেলার ভাংনি ইউনিয়নে নয় বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

Leave a Reply