মিঠাপুকুরের মির্জাপুরে আন্ত:জেলা ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুরে মরহুম ইউসুফ উদ্দিন সরকার স্মৃতি স্মরণে আন্ত:জেলা ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার বিকেলে পুটিমারি তরুণ সংঘ আয়োজিত ফুটবল ট‚র্ণামেন্টের শুভ-উদ্বোধন করেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামই লীগের সাধারন সম্পাদক তুষার কন্তি মন্ডল, মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস, পার্বতিপুরের ফুলবাড়ি থানার সাবেক অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাক আহমেদ ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া। সভাপতিত্ব করেন মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু হিরু কুমার সরকার।

এসময় সাবেক চেয়ারম্যান গোলাম আযম মিলন, বৈরাতী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আহসানুল ইসলাম শোয়েব, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু বিনয় কৃষ্ণ মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে পল্লী বীর স্পোর্টস সেন্টার ঠাকুরগাঁও ও গাইবান্ধা গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি। খেলায় ৩-০ গোলে জয়লাভ করে ঠাকুুরগাঁও পল্লী বীর স্পোর্টস সেন্টার।