
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে বেড়েছে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য। অনেকটা প্রকাশ্যে চলছে গাঁজা, ইয়াবা ও চোলাইমদ সহ বিভিন্ন মাদকদ্রব্য বেচাকেনা। সম্প্রতি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৯ জন গ্রাম পুলিশ ও ১ জন দফাদার মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরী করেন। তালিকায় গাঁজা ব্যাবসায়ী রয়েছেন ১৬ জন, চোলাই মদ ১০ জন ও ইয়াবা ব্যবসায়ী ৩ জন।
এমন পরিস্থিতিতে অসহায় ইউনিয়নের সাধারণ মানুষ। এসব মাদক ব্যবসায়ী গ্রামের যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। এতে অভিভাবকরা বেকায়দায় রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন গ্রাম পুলিশ বলেন, ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ৫ জন। তারা হলেন- মতিয়ার রহমান গাজা ব্যবসায়ী, ওহেদুল মিয়া গাজা ব্যবসায়ী, সুনীল চোলাই মদ, আলআমিন গাজা ব্যবসায়ী, জেল্লা গাজা ব্যবসায়ী। ২ নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ীরা হলেন, রিপন মিয়া গাজা ব্যবসায়ী, বাদশা মিয়া গাঁজা ব্যবসায়ী, এজাজুল গাজা ব্যবসায়ী, মোস্তফা গাজা ব্যবসায়ী, দুলাল মিয়া ইয়াবা ব্যবসায়ী, সাগর মিয়া ইয়াবা ব্যবসায়ী। ৭ নং ওয়ার্ডের মাহবুবার রহমান ছাবু চোলাই মদ ব্যাবসায়ী, শফিকুল ইসলাম গাটু গাজা ব্যবসায়ী, আব্দুল লতিফ চোলাইমদ ব্যবসায়ী, নরেন চোলাইমদ ব্যবসায়ী, মতিন ওরফে ফাড়ি গাজা ব্যবসায়ী।
৮ নং ওয়ার্ডে মাজু মিয়া গাজা ও ইয়াবা ব্যবসায়ী, নওশা গাজা ব্যবসায়ী, রফিজল বয়াতী গাজা ও চোলাইমদ ব্যবসায়ী, এসহাক গাজা ব্যবসায়ী, শফিকুল ইসলাম বুদা চোলাইমদ ব্যবসায়ী, নিমাই চন্দড় গাজা ব্যবসায়ী, ভুকু চন্দ্র গাজা ব্যবসায়ী।
৯ নং ওয়ার্ডের সুজন ওরফে ছোট গাজা ব্যবসায়ী, সুমন ওরফে ডানো গাজা ব্যবসায়ী, ইউনিয়ন পরিষদের দেয়াল ঘেষে সতীশ চন্দ্র চোলাই মদ ব্যবসায়ী, মধু মিয়া বৈরাতী হাই স্কুলের পাশে চোলাইমদ ব্যাবসার রমরমা ব্যবসা করে আসছেন। স্থানীয় প্রশাসন এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
এই ইউনিয়নের দ্বায়িত্বে থাকা বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বলেন, মাদক ব্যবসায়ীদের তালিকা হতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম২৪নিউজ/আখতার