মিঠাপুকুরে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি দিয়ে উপজেলা বিএনপি।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সভাপতি মো. গোলাম রব্বানী ও সাধারন সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অভিযুক্তের মো: এনামুল হক উপজেলার ৪নং ভাংনী ইউনিয়ন বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক ছিলেন।

গত ২৮ এপ্রিল প্রকাশিত সংবাদ অনুযায়ী এনামুল হকের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে এক নারীকে লাঞ্ছিত ও ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা এনামুল হককে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে উপজেলা বিএনপি। একইসাথে বিষয়টির অধিকতর তদন্তের জন্য ২ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply