
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে বিদ্যুৎ অফিসের অবহেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিমন মিয়া (১২) নামে এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুর ২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পুটিমারী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সিমন মিয়া ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, পুটিমারি গ্রামের আইনুল ইসলামের মোটর জমিতে পানি দেয়ার জন্য চালু রেখেছিলেন। গত কয়েকদিন ধরে বিদ্যুৎ সংযোগের ত্রুটি থাকলেও অবহেলাজনিত কারনে মেরামত করেননি বলে জানান স্থানীয়রা। একারনেই বৃহস্পতিবার গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সিমন মিয়া। ওইদিন একই মোটরে নিহতের বাবাও বিদ্যুতায়িত হয়েছিলেন।
বৈরাতী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান বলেন, অবহেলিত কারনে যদি মৃত্যু হয় অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। গত ৫ দিন ধরে বিদ্যুৎ লাইনের ত্রুটি থাকলেও ব্যবস্থা নেয়নি বৈরাতীহাট সাব জোনাল অফিস।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর আওতায় সাব-জোনাল অফিসের এজিএম হাসান আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি। সরজমিনে গেলে অফিসে দ্বায়িত্বরত কাউকে পাওয়া যায়নি।
এম২৪নিউজ/আখতার