কাউনিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক:

রংপুরের কাউনিয়ায় তিস্তা ব্রিজের কাছে অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যুর হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অটোচালক ও এক মাছ ব্যবসায়ীকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নেয়ার পথেই একজন মারা যান।

আজ বুধবার(২৪ নভেম্বর) ভোরে তিস্তা সেতুর কাউনিয়া প্রান্তে এদুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহত ও আহতের পরিচয় জানা যায়নি।

জানা যায়, কুড়িগ্রামের চায়না বাজার থেকে মাছ নিয়ে কাউনিয়া মাছের আড়তে বিক্রির উদ্দ্যেশ্যে আসা অটোরিকশাটিকে লালমনিরহাট গামী ট্রাক তিস্তা ব্রিজের কাছে চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোতে থাকা চালক ও মাছের ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মেডিকেলে পাঠানোর পথিমধ্যে একজনের মৃত্যু হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply