কুড়িগ্রামে একই পরিবারের তিনজন করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক:

কুড়িগ্রামে রবিবার একই পরিবারের ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নারায়ণগঞ্জ ফেরত যুবক, তার শ্যালক ও তার পাচ বছর বয়সী মেয়ে রয়েছে।

এরা সকলেই কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের বাসিন্দা। এনিয়ে জেলায় ৯ জন করোনা আক্রান্ত হলো ।

কুড়িগ্রাম সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, রোগীদের ঠিকানা কাঁঠালবাড়ী ইউনিয়নের পাঠানপাড়া হিসেবে লিপিবদ্ধ আছে।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, জেলা থেকে ৩৭৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। এর মধ্যে ২৫৭ জনের ফলাফল পাওয়া গেছে। যাদের মধ্যে ৯ জন করোনা শনাক্ত হয়েছে।

সূত্র: ইত্তেফাক অনলাইন।