
নিউজ ডেস্ক:
গঙ্গাচড়ায় সাজ্জাদ হোসেন নামে নামে এক ব্যক্তি প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছে। রবিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা শেষে তার দেহে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ ফেরদৌস এর সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২২ এপ্রিল তার নমুনা নিয়ে পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হয়। পরীক্ষা শেষে রবিবার তার দেহে ভাইরাস পজিটিভ বলে ফলাফল পাওয়া গেছে। তবে এই ব্যক্তির শরীরে ভাইরাসের কোন উপসর্গ নেই।
সাজ্জাদ হোসেন উপজেলা জনস্বাস্থ্য গঙ্গাচড়া অফিসে টেকনিশিয়ান হিসেবে কর্মরত। সে একাই বাসা ভাড়া করে থাকতো। তার গ্রামের বাড়ি বরিশাল বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ ফেরদৌস।
তিনি আরো জানান, যেহেতু তার কোন উপসর্গ নেই তাই বাসায় থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম বলেন, তার কোন উপসর্গ নেই। কিন্তু তার বাসা লকডাউন করা হচ্ছে। সেই সাথে সে কোথায় কোথায় চলাফেরা করছে সে বিষয়টাও দেখা হচ্ছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।