
নিউজ ডেস্ক:
কুড়িগ্রামের রৌমারীতে স্কুল মাঠে ইয়াবা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র্যাব। ওই সময় তাদের কাছ থেকে ২০৮৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- ওই উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচরের আব্দুস সালামের ছেলে রফিকুল ইসলাম, রৌমারী ইউনিয়নের চর ফুলবাড়ির জিয়াদ আলীর ছেলে জাইদুল ইসলাম। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়েছে।
র্যাব-১৪-এর জামালপুর সিপিসির কমান্ডার এএসপি সবুজ রানা জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইয়াবা বিক্রির সময় অভিযান চালিয়ে রফিকুল ও জাইদুলকে আটক করা হয়েছে। ওই সময় ২০৮৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে আটককৃত দুইজনকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে র্যাব। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার