‘ঘোড়াওয়ালি’ তাসলিমাকে দেখতে মানুষের ঢল

নিউজ ডেস্ক:

মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে ঘোড় দৌড় প্রতিযোগিতা হয়। ঘোড় দৌড় প্রতিযোগিতাটি কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউপির হেমেরকুটি গ্রামের মাস্টারের হাটের পাশে ঢল নামে হাজারো জনতার।

ঘোড় দৌড় প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল নওগাঁর প্রত্যন্ত এক গ্রামের চৌদ্দ বছর বয়সের তাসলিমা বেগম। প্রতিবেশী এবং সহপাঠীদের মধ্যে ‘ঘোড়াওয়ালি’ নামে পরিচিত তাসলিমা।

প্রতিযোগিতায় মঙ্গলবার বিকেলে তাসলিমা বেগমকে একনজর দেখার জন্য কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউপির হেমেরকুটি গ্রামের মাস্টারের হাটের পাশে খোলা মাঠে হাজার হাজার নারী পুরুষ, শিশু-কিশোর উপস্থিত ছিলেন।

বুধবার বিকেলে ফাইনালের পর পুরস্কার বিতরণ করা হবে।

এম২৪নিউজ/আখতার