
নিউজ ডেস্ক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মমিনুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ মে) সন্ধ্যার দিকে উপজেলার শালামারা ইউনিয়নের শাখাহাতি বালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মমিনুল ইসলাম ওই গ্রামের আবু বক্করের ছেলে।
স্বজনরা জানান, বাড়ির পাশে একটি রাইস মিলে ধান ভাঙতে যায় মমিনুল। সেখান থেকে বাড়ি ফেরার সময় একটি বৈদ্যুতিক মিটারের তারে সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে মারা যায়।
শালামারা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আমিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনা খুবই দুঃজনক।
এম২৪নিউজ/আখতার