
নিউজ ডেস্ক:
দিনাজপুর সদর উপজেলার হাউজিং মোড়ে ট্রাকচাপায় রাকিব হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব চিরিরবন্দর উপজেলার ভিয়াল ইউপির ভাবকি গ্রামের দুলাল হোসেনের ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন জানান, বাড়ি থেকে মোটরসাইকেলে দিনাজপুর শহরে আসছিলেন রাকিব। হাউজিং মোড়ে পৌঁছালে সড়কে কেটে রাখা গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।