দিনাজপুরে ঝালাইয়ের আগুনে পুড়ল গুদাম

নিউজ ডেস্ক:

দিনাজপুর বীরগঞ্জে ঝালাইয়ের আগুনে একটি গুদাম পুড়ে গেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বুধবার দুপুরে বীরগঞ্জ পৌর শহরের স্লুইচগেট সড়কের ফারুক হোসেনের মার্কেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুড়ে যাওয়া গুদামের টিনশেডে ঝালাইয়ের কাজ হচ্ছিল। এক পর্যায়ে আগুনের ফুলকি গুদামের মালামালের উপর পড়ে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।

উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নির্মল কুমার রায় বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে কাহারোল ও খানসামা থেকে আরো চারটি ইউনিট যোগ দেয়। একইসঙ্গে রোভার স্কাউট ও স্থানীয়দের সহায়তায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভিন জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর পুলিশ ও স্কাউট সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছে।