দিনাজপুরে প্রতারক চক্রের চার সদস্য আটক

নিউজ ডেস্ক:

দিনাজপুরের বীরগঞ্জে প্রতারক চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার দুপুরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটকরা হলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউপির আরাজি মিলনপুর গ্রামের হাসান শেখের ছেলে হানিফ শেখ, একই উপজেলার পলাশবাড়ী ইউপির ঝলঝলি গ্রামের মোহাম্মদ ইসলামের ছেলে সোহাগ ইসলাম, একই গ্রামের আব্বাস আলীর ছেলে আবু হানিফা ও একই গ্রামের সিরাজ উদ্দীনের ছেলে কামরুল হাসান।

ডিবি পুলিশের ওসি এ,টি,এম, গোলাম রসুল জানান, ভোরে বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউপির ঝলঝলি গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।

তিনি আরো জানান, চক্রটি কম দামে ডলার বিক্রি করার লোভ দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষকে নিজ এলাকায় ডেকে নিয়ে আসে।  তারপর নিজেরাই ভুয়া পুলিশ সেজে অন্য জেলা থেকে ডলার কিনতে আসা ব্যক্তিকে পিটিয়ে টাকা পয়সা ছিনতাই করে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।